advertisement
advertisement

বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীরা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

advertisement

টেলিভিশনের পর্দায় যাকে দেখেছে এত দিন, সেই রাষ্ট্রপতিকে এবার সামনাসামনি দেখার সুযোগ পেল রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩২ শিক্ষার্থী ও চার শিক্ষক বঙ্গভবন ঘুরে দেখে। তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পর দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তারা।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে লেখাপড়ার পরামর্শ দেন। বঙ্গভবন ঘুরে দেখা ও রাষ্ট্রপতির আতিথেয়তা পাওয়ার অভিজ্ঞতাকে স্বপ্নের মতো বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ছবি তুলেছেন সাজিদ হোসেনরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বঙ্গভবনের দরবার হলে শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।২০১৪ সালে থাইল্যান্ডের নবম রাজা বাংলাদেশের রাষ্ট্রপতিকে উপহার দিয়েছিলেন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের একটি প্রতিরূপ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর