advertisement
advertisement

হলুদ-লাল পাতায় সাজছে মিজুলা, হেমন্তের হাত ধরে আসছে শীত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
হলুদ-লাল পাতায় সাজছে মিজুলা, হেমন্তের হাত ধরে আসছে শীত

advertisement

মিজুলার হেমন্তের সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসে। সবুজ গাছগুলো ধীরে ধীরে ধারণ করেছে হলুদ ও লাল রং।যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিজুলায় এখন হেমন্ত। শহরের রাস্তা, পার্ক, পাহাড়ের ঢাল আর ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাস ছেয়ে গেছে হলুদ, কমলা ও লাল পাতায়। গাছের ডাল থেকে ঝরে পড়া পাতায় তৈরি হয়েছে রঙিন পথ।

হালকা বাতাসে পাতার উড়ে বেড়ানো আর পায়ের নিচে মচমচ শব্দ—সব মিলিয়ে প্রকৃতি যেন সাজিয়েছে নিজের এক মায়াবী ক্যানভাস।মিজুলার হেমন্তের সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসে। সবুজ গাছগুলো ধীরে ধীরে ধারণ করেছে হলুদ ও লাল রং। ক্লাসে যাওয়া-আসার পথে শিক্ষার্থীরা থেমে ছবি তুলছেন। কেউ হাতে কফির কাপ নিয়ে হাঁটছেন, কেউ আবার ঝরে পড়া পাতার পথে উপভোগ করছেন বিকেলের স্নিগ্ধতা।

ব্যস্ত ক্যাম্পাসে ঋতু পরিবর্তনের এই দৃশ্য যেন এনে দিয়েছে একটুখানি প্রশান্তি।রঙিন পাতার আড়ালে শীতের প্রস্তুতিহেমন্তের রূপ যতই মনোমুগ্ধকর হোক, মিজুলায় এখন শীতের আগমনীও স্পষ্ট।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর