advertisement
advertisement

‘চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি তো শেষ হয়ে গেলাম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
‘চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি তো শেষ হয়ে গেলাম’

নিহত শেখ আবদুল্লাহ

advertisement

‘আমার পাঁচ মেয়ে। একমাত্র ছেলে ছিল সে। একমাত্র ভাই হিসেবে আমার মেয়েদের কাছেও সে ছিল কলিজার টুকরা। তাকে নিয়ে কত আশা–ভরসা যে ছিল। চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি তো শেষ হয়ে গেলাম।’ কান্না করতে করতে কথাগুলো বলছিলেন মোহাম্মদ সোহেল। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একমাত্র ছেলে শেখ আবদুল্লাহ (১১)। বাড়ির উঠানে একটি তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়ছিল সে।

এ সময় গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।মোহাম্মদ সোহেল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ গ্রামের দিঘিরপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁর ছেলে শেখ আবদুল্লাহ একটি হিফজখানার শিক্ষার্থী ছিল।মোহাম্মদ সোহেল জানান, গতকাল সকাল আটটার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন।

এ সময় আবদুল্লাহ মাদ্রাসা থেকে ফিরে তেঁতুল পাড়তে ঘরের পাশের গাছটিতে উঠে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর