advertisement
advertisement

নিয়োগ পরীক্ষার ১০ মিনিট আগে স্থগিত, ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
নিয়োগ পরীক্ষার ১০ মিনিট আগে স্থগিত, ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র জয়পুরহাট সরকারি মহিলা কলেজ। সম্প্রতি তোলা

advertisement

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

সকাল পৌনে ১০টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এ সময় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ নিয়েও তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এ পদে মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। আজ সকালে পরীক্ষা দিতে ছয়জন প্রার্থী কেন্দ্র জয়পুরহাট সরকারি মহিলা কলেজে উপস্থিত হন।

তাঁদের মধ্যে ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও ছিলেন।তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার বিষয় অস্বীকার করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর