advertisement
advertisement

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে

পোশাক কারখানা

advertisement

শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাবের বিপরীতে নিম্নতম মজুরি বোর্ডে আগামী সোমবার মজুরি প্রস্তাব দেবেন মালিকপক্ষের প্রতিনিধি। এদিকে মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া চলমান থাকলেও তৈরি পোশাক শ্রম পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে না। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি কারখানার পোশাকশ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় কাজে যোগ না দিয়ে বের হন শ্রমিকেরা। সব মিলিয়ে গাজীপুর ও সাভার-আশুলিয়ার দুই এলাকার প্রায় ২০০ কারখানা কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয়েছে। টানা কয়েক দিন ধরে অস্থিরতা চলতে থাকায় সাভার-আশুলিয়ায় সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। এদিকে আগামীকাল শনিবার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন মালিকদের সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

এই সভায় বর্তমান পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষেরবিজিএমইএর কার্যালয়ে গত বুধবার এক সভায় আগামীকাল শনিবার বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর