যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ি থেকে অবিস্ফোরিত ককটেল ও চিরকুট উদ্ধার করে পুলিশ
যশোরে ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ির উঠান থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিএনপির ওই নেতার নাম শিমুল হোসেন। তিনি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এবং স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
ককটেলের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি।’শিমুল হোসেন সাংবাদিকদের বলেন, সকালে উঠানের এক পাশে লাল স্কচটেপ মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখে সন্দেহ হয়। পুলিশে খবর দিলে সেগুলো উদ্ধার করে। কাছেই পাওয়া চিরকুটে হত্যার হুমকিসহ গালিগালাজ লেখা ছিল।
তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে কে বা কারা বাড়িতে ককটেল ছুড়ে মেরেছে, কিন্তু সেগুলো ফাটেনি।যশোরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবির (পুলিশের গোয়েন্দা শাখা) একটি দল ও স্থানীয় থানা-ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।