advertisement
advertisement

গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায়

advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে পরপর ১০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে শতাধিক যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস কাজী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়িবহরের দুটি গাড়িও আছে। সংসদ সদস্য ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়।

এরপর পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেট কার ও ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর