advertisement
advertisement

সমাধিতে লেখা প্রেমের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
সমাধিতে লেখা প্রেমের গল্প

একই সমাধিতে সিরিল জেমস মূর ও তাঁর প্রেমিকা এডনা। পাশের সমাধিতে এডনার ভাই রোন্যাল্ড চেস্টারটন পটার। মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায়। সম্প্রতি তোলা

advertisement

প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের আঙিনায় পাশাপাশি শুয়ে আছেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। তাঁদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ দেওয়ার কথা ছিল। সে জন্য ১৯৪৪ সালে তাঁরা এসেছিলেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের একটি চার্চে, যে চার্চটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন অস্ট্রেলীয় ধর্মযাজক আইসন।

কিন্তু বিয়ের গন্তব্যে পৌঁছানোর আগেই হাওরের পানিতে থেমে যায় তাঁদের জীবনযাত্রা। নৌকাডুবিতে প্রাণ হারান মূর, এডনা ও এডনার ভাই অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তা রোন্যাল্ড চেস্টারটন পটার।ঘটনাটি ১৯৪৪ সালের ২৯ জুলাইয়ের। প্রায় ৮২ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে বদলেছে হাওরের জনপদ, বদলেছে মানুষের জীবনযাত্রা।

কিন্তু মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় থাকা দুটি সমাধি আজও বহন করছে ভালোবাসা, বন্ধুত্ব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ ইতিহাস।মোহনগঞ্জের আদর্শনগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশের গ্রামীণ সড়ক ধরে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে কুলপতাক গ্রামে পৌঁছাতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর