advertisement
advertisement

ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
ক্ষমতা ও পুঁজির অন্যায়ের কাছে পরাজিত হবে না পৃথিবী

জলবায়ু সম্মেলনস্থলে ইরান প্যাভিলিয়ন। মার্কিন–ইসরায়েলি হামলায় মিনাবে নিহত স্কুলশিশুদের স্মরণে স্থাপনাকর্ম। আন্তালিয়া, তুরস্ক, ১২ নভেম্বর ২০২৬

advertisement

তুরস্ক জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বিশ্বনেতারা ইরান প্যাভিলিয়ন দেখেছেন কি না, জানি না। ফুলের মালা গলায় হাসিমুখে শিশুরা সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছে। পাশে ভাঙা স্কুল ঘর, পোড়া ব্যাগ, ব্যাগের চেইনে ঝোলানো শখের পুতুল আর সামনে এক ভাঙা ব্ল্যাকবোর্ড। বোর্ডে গণিত, ব্যাকরণ বা কোনো বাড়ির কাজ নেই।

চক দিয়ে লেখা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১৬৮ শিশু নিহত।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অন্যায্য যুদ্ধ শুরুর প্রথম দিনই দেশটির দক্ষিণাঞ্চলের মিনাবে শাহজারেহ তাইয়েবাহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় এই শিশুরা নিহত হয়। এই শিশুরা নাম-পরিচয় হারিয়ে ‘সংখ্যা’ হয়ে গেছে।ইরান প্যাভিলিয়নে যুদ্ধের নিদারুণ ঘটনার স্থাপনাকর্মের ব্ল্যাকবোর্ডে লেখা ১৬৮ সংখ্যাটি আমাকে অবশ করে দেয়।

মানুষসহ প্রাণবৈচিত্র্য ও প্রতিবেশের নিদারুণ সব মৃত্যুকে কেবল সংখ্যা দিয়ে উপস্থাপনের মাধ্যমে তাদের পরিচয়-অস্তিত্ব এবং ক্ষমতার রাজনীতিকে আড়াল করা হয়।ফ্রান্সে তাপপ্রবাহে ১ হাজার ৫০০ কিংবা বাংলাদেশের রানা প্লাজা হত্যাকাণ্ডে ১ হাজার ১৩৪, ভোলা ঘূর্ণিঝড়ে ৫ লাখ নিহতের উপস্থাপনগুলো আমাদের ভাবতে বাধ্য করায় মৃত্যুর পর মানুষ বা গাছ কেবলই এক ‘সংখ্যামাত্র’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর