advertisement
advertisement

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপের  


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপের  

ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকেরা নিজেদের ব্যক্তিগত তথ্য দায়িত্বশীলভাবে পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন না

advertisement

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপে বসবাসকারীদের। আর তাই নিজেদের তথ্য স্থানীয়ভাবে সংরক্ষণ এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে কয়েক বছর ধরেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপের বিভিন্ন দেশ।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর এক জরিপে দেখা গেছে, ইউরোপের প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের বেশি মানুষ তাদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্র বা চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে থাকাকে নিরাপদ মনে করেন না।

স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জন নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়।জরিপে দেখা গেছে, ইউরোপের প্রায় ৮৪ শতাংশ মানুষ তাদের ব্যক্তিগত তথ্য দায়িত্বশীলভাবে পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর