advertisement
advertisement

সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি

প্রিয়া রমন ও রঞ্জিত। এক্স থেকে

advertisement

প্রেম করে বিয়ে। সেই সংসারে দুই সন্তান। এরপর দীর্ঘ দাম্পত্যে ভাঙন, বিচ্ছেদ ও নতুন করে বিয়ে। কিন্তু দ্বিতীয় সংসারও টিকল না। শেষ পর্যন্ত ফিরে গেলেন প্রথম স্ত্রীর কাছেই। দক্ষিণ ভারতীয় অভিনেতা রঞ্জিত ও অভিনেত্রী প্রিয়া রমনের প্রেমের গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। একবার নয়, জীবনে দুবার একই মানুষের প্রেমে পড়েছেন তাঁরা। বিচ্ছেদের পর সাত বছরের দূরত্ব পেরিয়ে আবারও এক হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।

তবে তাঁদের পুনর্মিলনের গল্পের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, রঞ্জিতের দ্বিতীয় বিয়ের পরও প্রিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। মাঝখানে অন্য একজনকে জীবনসঙ্গী করেছিলেন রঞ্জিত। সেই বিয়েও ভেঙে যাওয়ার পর পুরোনো প্রেমের কাছে ফিরে আসেন তিনি। অসুস্থতার সময় প্রিয়ার পাশে পাওয়া এবং দুজনের নতুন করে একে অপরকে গ্রহণ করার মধ্য দিয়ে তাঁদের জীবনে আসে দ্বিতীয় ইনিংস।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আবার আলোচনায় এসেছে এই জুটির ব্যতিক্রমী প্রেমের গল্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর