advertisement
advertisement

জীবনসংগ্রাম পেরিয়ে উচ্চশিক্ষার পথে মো. সাকিব হাসান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
জীবনসংগ্রাম পেরিয়ে উচ্চশিক্ষার পথে মো. সাকিব হাসান

রাজশাহী আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী মো. সাকিব হাসান।

advertisement

জীবনের নানা প্রতিকূলতা আর চরম সংগ্রামকে পেছনে ফেলে উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন প্রথম আলাে ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী মো. সাকিব হাসান। সম্প্রতি রাজশাহী মসজিদ মিশন একাডেমি থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। আট ভাইবোনের বিশাল পরিবারে বেড়ে ওঠা সাকিবের শিক্ষাজীবনের শুরু থেকেই লড়াই করতে হয়েছে অভাবের সঙ্গে।

নদীর ওপার থেকে এপারে এসে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হতো তাঁকে। প্রতিকূল স্রোত ও অনিশ্চয়তা কখনো দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে।ষষ্ঠ শ্রেণিতে রাজশাহী আলোর পাঠশালায় ভর্তি হওয়ার পর থেকেই জীবন বদলে যাওয়ার নতুন দিশা পান সাকিব। এখানকার শিক্ষকদের স্নেহ, ভালোবাসা ও নিবিড় সহযোগিতায় তিনি নিয়মিত পড়াশোনা চালিয়ে যান।

এই পাঠশালা থেকেই সাফল্যের সঙ্গে এসএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন রাজশাহী শহরের রাজশাহী মসজিদ মিশন একাডেমিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর