চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন শান্তা বেগম। শুক্রবার রাতে তোলা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন শান্তা বেগম (২৭) নামের এক গৃহবধূ। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ সময় বোতলে ভরে আনা হয় জীবন্ত সাপটিকেও।গতকাল শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে সাপের কামড়ে আহত হন শান্তা।
তিনি ওই এলাকার সায়েম হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির উঠানে জ্বালানির জন্য রাখা গাছের ডালপালা ও পাতার স্তূপ সরাচ্ছিলেন শান্তা বেগম। এ সময় সেখান থেকে সাপটি বেরিয়ে এসে তাঁর ডান পায়ে কামড় দেয়। শান্তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন। পরে সাপটিকে একটি প্লাস্টিকের বোতলে ভরে শান্তাকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান তাঁরা।
আসিবুল হাসিব, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাপটি বিষধর গোখরা জাতের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।