advertisement
advertisement

আলভারেজ গোল করলেও আর্জেন্টিনা আর জেতে না, থামল পাজের জয়রথও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
আলভারেজ গোল করলেও আর্জেন্টিনা আর জেতে না, থামল পাজের জয়রথও

উরুগুয়ের বিপক্ষে হারের পর আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ

advertisement

গত অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৪–০ গোলে জয়ের পর নিকো পাজের দারুণ এক অর্জনের কথা জানিয়েছিল ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’। ২০২৪ সালে আর্জেন্টিনা দলে অভিষেকের পর সেটা ছিল পাজের টানা ১২তম জয়।

আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে অভিষেকের পর সেটা কোনো খেলোয়াড়ের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড।তারপর বুরকিনো ফাসো ও বেনিনের বিপক্ষেও প্রীতি ম্যাচ জিতে সেই রেকর্ড আরও উঁচুতে নিয়েছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

কিন্তু এবার নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে এসে প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারে সেই উচ্চতা থেকে মাটিতে নামতে হলো লিওনেল মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরিকে।হারের পর নিকো পাজআর্জেন্টিনার হয়ে ১৫তম ম্যাচে এসে এটাই প্রথম হার পাজের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর