advertisement
advertisement

অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে: বিজিএমইএ সভাপতি

তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয় হয় আজ উত্তরার বিজিএমইএ কার্যালয়ে। এতে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান

advertisement

তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয় হয় আজ উত্তরার বিজিএমইএ কার্যালয়ে। এতে কথা বলছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানঅরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএর সভাপতি বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে।

গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’ তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয়—কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে।

তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন—বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আজ শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম, মিজানুর রহমান প্রমুখ।চলমান অস্থিরতায় সাভার–আশুলিয়া ও গাজীপুরের ১৪৭ কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম সচল র...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর