advertisement
advertisement

সমঝোতায় আ. লীগ-বিএনপির নেতারা, এক পক্ষ ক্ষমতায় অন্যপক্ষ বিদেশে গিয়ে তাঁদেরই বাসায়: হাসনাত আবদুল্লাহ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সমঝোতায় আ. লীগ-বিএনপির নেতারা, এক পক্ষ ক্ষমতায় অন্যপক্ষ বিদেশে গিয়ে তাঁদেরই বাসায়: হাসনাত আবদুল্লাহ

‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে

advertisement

বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে এমন এক ধরনের সমঝোতার রাজনীতি চলছে, যেখানে ক্ষমতার পালাবদল হলে এক পক্ষ ক্ষমতায় থাকছে, অন্য পক্ষ দেশের বাইরে গিয়ে তাদেরই বাসায় আশ্রয় নিচ্ছে।আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাদের একটি অংশ সম্পর্ক বজায় রেখে চলেছে বলেই বিএনপির আন্দোলন সফল হয়নি বলে দাবি করেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘আমরা এমনও শুনেছি, মালয়েশিয়ার যে বাড়িটাতে এতদিন বিএনপির এক এমপি থাকতো, ঠিক ওই বাড়িটাতে গিয়েই আবার আওয়ামী লীগের এমপি উঠছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর