advertisement
advertisement

সাত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিত করতে ইউএনওর চিঠি, এখতিয়ার নিয়ে প্রশ্ন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
সাত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিত করতে ইউএনওর চিঠি, এখতিয়ার নিয়ে প্রশ্ন

advertisement

ময়মনসিংহের ভালুকার সাতটি প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন–ভাতা স্থগিতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। চলতি বছরের এসএসসি ও সমানের পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় এ চিঠি দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।তবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি বা উপজেলা প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তাঁরা বলছেন, বেতন–ভাতাসংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবল শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির সভাপতিদের গত রোববার এই চিঠি দেন ভালুকার ইউএনও মো. ফিরোজ হোসেন।

এতে বলা হয়, এ বছরের এসএসসি বা সমমানের পরীক্ষায় আপনার প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর