advertisement
advertisement

কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণাগুলো দুর্ভেদ্য বাধা ভেদ করে চলে কীভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণাগুলো দুর্ভেদ্য বাধা ভেদ করে চলে কীভাবে

ছবি ১৭: দৈনন্দিন জগতে কোনো বাধা পেরোতে হলে তার যথেষ্ট শক্তি দরকার। কিন্তু কোয়ান্টাম জগতে কণা কখনো কখনো এমন বাধাও পার হয়ে যেতে পারে, যা ধ্রুপদি পদার্থবিজ্ঞানের নিয়মে তার পক্ষে পেরোনো অসম্ভব। এই বিস্ময়কর ঘটনাই কোয়ান্টাম টানেলিং—যেন বাধার ভেতর দিয়ে খুলে যায় অদৃশ্য এক পথ!

advertisement

আগের পর্বআমাদের এই চিরায়ত বা সাধারণ জগতে, পর্যাপ্ত শক্তি না থাকলে কোনো জিনিস হাজার চেষ্টা করলেও কোনো বাধা ভেঙে পার হতে পারবে না। যেমন, একটি বাক্সের ভেতর আটকে থাকা সাধারণ কোনো কণা চিরকাল সেই বাক্সেই বন্দী থাকবে। বাক্সের দেয়াল ভেদ করে হঠাৎ জাদুর মতো অন্য পাশে চলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।ধরা যাক, তুমি একটি ফুটবল পাহাড়ের ঢাল বেয়ে ওপরে গড়িয়ে দিলে।

বলটির ভরবেগ যথেষ্ট না হলে সেটি পাহাড়ের অন্য পাশে গড়িয়ে নামতে পারবে না। আবার ধরো, তুমি চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসে আছো। চেয়ারটিকে এমনভাবে পেছনে কাত করলে যে সেটি একটি দেয়ালের দিকে হেলে গেল। দেয়ালটি যদি বেশ শক্তপোক্ত হয়, তাহলে তুমি পেছনের দিকে পড়ে গিয়ে দেয়ালের ভেতর দিয়ে চলে যেতে পারবে না!ছবি ১৭: দৈনন্দিন জগতে কোনো বাধা পেরোতে হলে তার যথেষ্ট শক্তি দরকার।

কিন্তু কোয়ান্টাম জগতে কণা কখনো কখনো এমন বাধাও পার হয়ে যেতে পারে, যা ধ্রুপদি পদার্থবিজ্ঞানের নিয়মে তার পক্ষে পেরোনো অসম্ভব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর