advertisement
advertisement

পুলিশ খোঁজার মধ্যেই ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘টুকরো টুকরো করব’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
পুলিশ খোঁজার মধ্যেই ফেসবুকে ‘সন্ত্রাসী’ রায়হানের হুমকি, ‘টুকরো টুকরো করব’

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান

advertisement

‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব’—এভাবে ফেসবুকে হুমকি দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. রায়হান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে খুঁজছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ হুমকি দিয়ে পোস্ট দেন তিনি। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নগরের বায়েজিদ বোস্তামী এলাকার এক ব্যবসায়ীর বাসায় গুলি করেন রায়হানের সহযোগীরা।

পরে মুঠোফোনে ব্যবসায়ী জাফর আহমদকে হুমকি দেন রায়হান। তিনি বলেন, ‘এমনভাবে গুলি করব, পোস্টমর্টেম করা যাবে না।’ পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে না পারলেও ফেসবুকে হুমকি এবং মুঠোফোনে চাঁদার জন্য ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে একের পর এক হুমকি দেওয়ার ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ফেসবুক পোস্টে যা লিখেছেন রায়হানআজ সকাল সাড়ে আটটার দিকে ‘রায়হান আলম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন রায়হান।

এতে তিনি লেখেন, ‘আচ্ছা, আপনাদের কি মনে হয়, রায়হানের ছোট ভাইগুলো তোমাদের গালবাজিকে ভয় পায়?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর