মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি। আজ বুধবার দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে
নিজেদের গণতান্ত্রিক দাবি করা দেশগুলোর মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত (র্যাপোর্টিয়ার) কেলি ই ক্যারি।আজ বুধবার দুপুরে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেলি ই ক্যারি এই মন্তব্য করেন।
সরকারের আমন্ত্রণে তিনি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন।কেলি ই ক্যারি বলেন, মিয়ানমারে ২০১৭ সালে যে গণহত্যা হয়েছে, তা নিয়ে কোনো দ্বিধার সুযোগ নেই।বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার, রোহিঙ্গা সংকট সমাধানে জোররোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তাঁর রায়ে যথাযথ নামে অভিহিত করবেন বলে আশা প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষ দূত।
তাঁর প্রত্যাশা, ১৯ নভেম্বর ঘোষিত হতে যাওয়া এই রায়ের মধ্য দিয়ে জবাবদিহির সুযোগ তৈরি হবে।রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজে থেকে যে রায়ই আসুক, তা জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো মেনে চলবে বলে প্রত্যাশা কেলি ই ক্যারির।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।