advertisement
advertisement

হিন্দুত্ববাদকে পুঁজি করেই উত্তর প্রদেশ বিধানসভায় জিততে চান যোগী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
হিন্দুত্ববাদকে পুঁজি করেই উত্তর প্রদেশ বিধানসভায় জিততে চান যোগী

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব

advertisement

ভারতের উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে জিততে বিজেপি নেতৃত্ব হিন্দুত্ববাদেই ফিরে যাচ্ছেন। বিধানসভা ভোটে জেতার কৌশল ঠিক করতে মথুরায় দুদিনের ‘চিন্তন বৈঠক’–এ তাঁরা তাঁদের নির্বাচনী স্লোগানও খুঁজে পেয়েছেন।রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী নিজেই সেই স্লোগান দিয়ে কর্মীদের উদ্বুদ্ধ করেছেন।

‘রাধে রাধে, কমল খিলা দে’ এবং ‘রাধে রাধে, হ্যাটট্রিক করা দে’ স্লোগান সেই অর্থে রাধাকৃষ্ণের কাছে এক প্রবল আর্তি। এর অর্থ, ‘হে রাধে, রাজ্যে আরেকবার পদ্মফুল বিকশিত হোক, বিজেপি জয়ের হ্যাটট্রিক করুক’।এই স্লোগানের মধ্য দিয়ে স্পষ্ট, তৃতীয়বার বিধানসভা ভোটে জিততে বিজেপি কট্টর হিন্দুত্ববাদকেই আঁকড়ে ধরছে।

উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মঙ্গলবার মথুরায় দাঁড়িয়ে জানিয়েও দিয়েছেন, ‘অযোধ্যা পুরোপুরি আমাদের হয়ে গেছে, এবার মথুরাকে নিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর