advertisement
advertisement

বিশ্ববাজারে ‘সিলেট চা’ নিয়ে যাচ্ছে লন্ডন টি এক্সচেঞ্জ, পাশে পর্তুগালের রাজপরিবার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
বিশ্ববাজারে ‘সিলেট চা’ নিয়ে যাচ্ছে লন্ডন টি এক্সচেঞ্জ, পাশে পর্তুগালের রাজপরিবার

‘সিলেট চা’ ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাসহ অতিথিরা। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা। ১৮ নভেম্বর ২০২৬

advertisement

বিশ্ববাজারে বাংলাদেশের চায়ের পরিচিতি বাড়াতে ‘সিলেট চা’ নামে নতুন একটি ব্র্যান্ড চালু করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১৪টি চা-বাগানের সঙ্গে কাজ করছে লন্ডন টি এক্সচেঞ্জ।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আগামী বছর তাদের মাধ্যমে বিশ্বের অন্তত ৪০টি দেশে পৌঁছাবে বাংলাদেশের চা। একই সঙ্গে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলীউর রহমান বলেন, বিশ্বের যেকোনো বড় শহরের হোটেলে গেলে দার্জিলিং, আসাম কিংবা সিলন চা পাওয়া যায়। কিন্তু সেখানে সিলেটের চা কেন পাওয়া যায় না? চট্টগ্রামের চা কেন পাওয়া যায় না?

বাংলাদেশ কেন এত দিন নিজের চা আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে পারেনি?’ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সিলেট চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।অনুষ্ঠানে বাংলাদেশের চায়ের সঙ্গে পর্তুগিজদের ঐতিহাসিক সম্পৃক্ততার কথা উল্লেখ করেন পর্তুগালের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর