২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং–কাণ্ডে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট
উসমান খাজার মতো ক্যামেরন ব্যাকক্রফটও বললেন একই কথা। বল টেম্পারিংয়ে নাম আসা এই ক্রিকেটার জানিয়েছেন, ঘটনাটি জানত পুরো অস্ট্রেলিয়া দল। এর আগে উসমান খাজা তাঁর আত্মজীবনী ‘সবর’ ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং–কাণ্ডে পুরো দলের জড়িত থাকার কথা জানিয়েছিলেন।
যা অস্বীকার করেছেন পেসার ও বর্তমান দলের অধিনায়ক প্যাট কামিন্স।প্রায় চার হাজার শব্দের একটি নিবন্ধে কামিন্সের বক্তব্য তাঁকে ‘রাগান্বিত, বিশ্বাসঘাতকতার শিকার ও একাকীবোধ’ করিয়েছে বলে দাবি করেছেন ব্যানক্রফট। নিবন্ধটি প্রথমে প্রকাশিত হয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ।নিবন্ধে ব্যানক্রফট স্বীকার করেছেন, ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের সময় তিনি পুরো সত্য প্রকাশ করেননি।
বল টেম্পারিং কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাঁদের জানাশোনার তথ্য তিনি গোপন করেছিলেন।ব্যানক্রফট লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি শুধু আমাদের তিনজন—স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও আমিই নই, পুরো দলই জানত।’তদন্তের সময় সত্য গোপন করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।