সম্পাদকীয়
পণ্য বিক্রির পর ক্রেতার সঙ্গে বিক্রেতার সম্পর্ক সাধারণত সেখানেই চুকে যায়। কিন্তু গাইবান্ধা শহরের শাপলামিল এলাকার উদ্যোক্তা গোলাম কিবরিয়া সেই প্রচলিত ব্যবসায়িক ধারণাকে বদলে দিয়েছেন। তাঁর ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’ থেকে কেনা কোনো চারা দুর্বল বা রোগাক্রান্ত হয়ে পড়লে ক্রেতারা তা ফিরিয়ে আনেন, আর কিবরিয়া পরম যত্নে সেটিকে সুস্থ করে আবার মালিকের হাতে তুলে দেন—তা-ও সম্পূর্ণ বিনা মূল্যে।
তাঁর নার্সারিটি পরিচিতি পেয়েছে ‘গাছের হাসপাতাল’ নামে।পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে ছয় বছর চাকরি করেছেন গোলাম কিবরিয়া। কিন্তু বাঁধাধরা করপোরেট জীবনের গণ্ডি ছেড়ে ২০২০ সালে তিনি বেছে নেন প্রকৃতি ও কৃষিকে। মাসে মাত্র পাঁচ হাজার টাকায় ২০ শতক জমি ভাড়া নিয়ে তিন হাজার চারা দিয়ে শুরু করা সেই নার্সারিতে আজ ৩০ হাজারের বেশি চারা রয়েছে। সেই নার্সারিতে তিনি গাছের রোগবালাইয়ের পরামর্শ দিয়ে থাকেন।
শুধু তাঁর নিজের ক্রেতারাই নন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অসুস্থ গাছ নিয়ে এবং কৃষকেরা ফসলের রোগবালাইয়ের পরামর্শ নিতে ছুটে আসেন তাঁর কাছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।