advertisement
advertisement

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘলা আকাশ। উত্তরা আজমপুর। সকাল ৯টা ৩০ মিনিটে

advertisement

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ থেকে ১৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আরেক বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

আগারগাঁও এলাকায়আজ সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর