advertisement
advertisement

দত্তের বাজারে কৃষকেরাই আনেন ব্রহ্মপুত্রের চরের টাটকা শাকসবজি, নেই মধ্যস্বত্বভোগী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
দত্তের বাজারে কৃষকেরাই আনেন ব্রহ্মপুত্রের চরের টাটকা শাকসবজি, নেই মধ্যস্বত্বভোগী

advertisement

দত্তের বাজারের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও–টোক মূল সড়ক। এই সড়কের বাঁ দিক দিয়ে হাটে ঢুকতেই চোখে পড়ে সরু গলির দুই ধারে সারি সারি সবজির দোকান। কেউ পসরা সাজিয়েছেন কাঁচা পেঁপে ও লাউ নিয়ে, কেউবা বসেছেন নিজের খেতের বাহারি শাকসবজি নিয়ে।ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই হাটের শাকসবজির প্রধান বিশেষত্ব হলো এগুলোর প্রায় সবই পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত।

আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ, কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজিই পাওয়া যায় এখানে।দত্তের বাজারের চিত্র একেবারেই ভিন্ন। এখানকার কৃষকেরা নিজের জমিতে উৎপাদিত ফসল সরাসরি বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। যে কৃষক যে ফসল চাষ করেছেন, তিনি কেবল সেটিই নিয়ে বসেন।

একেকজন কৃষক একেক ধরনের ফসল নিয়ে আসায় পুরো হাটে সব ধরনের শাকসবজিই মেলে।দত্তের বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সবজির দোকান রয়েছে ৮০টির বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর