advertisement
advertisement

আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে আশায় বুক বাঁধছে রোহিঙ্গারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘিরে আশায় বুক বাঁধছে রোহিঙ্গারা

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে রোহিঙ্গারা। ২ নভেম্বর ২০১৭

advertisement

মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধন মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আজ বৃহস্পতিবারের এই রায়ে ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরার পথ খুলবে বলে আশা করছে তারা। ইতিমধ্যে রায় পড়া শুরু করেছেন বিচারকেরা।২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়নে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

সেই অভিযানে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগে করা মামলাটি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঐতিহাসিক এ রায় রোহিঙ্গাদের স্বীকৃতির পথ আরও প্রসারিত করতে পারে এবং তাদের প্রত্যাবাসনের পথ তৈরি করতে পারে।কক্সবাজারে বাঁশ ও ত্রিপল দিয়ে তৈরি আশ্রয়শিবিরে বসবাস করছে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী।

রায় ঘিরে নতুন আশা জাগলেও তাদের অনেকের মনে ফিরে এসেছে সেই ভয়াবহ স্মৃতি।মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের সময় ধর্ষণের শিকার হয়েছিলেন ২৩ বছর বয়সী এক তরুণী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর