ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন জ্বলছে। আজ ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তাঁরা জানান, বাড়ি ও এর সামনে থাকা একটি পিকআপে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রহিম উল্লাহ ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ফেনী-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী রয়েছেন।আগুন দেওয়ার এ ঘটনার একটি ভিডিও আজ সকালে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রহিম উল্লাহ দোতলা বাড়ির কয়েকটি কক্ষ এবং বাড়ির সামনে থাকা একটি পিকআপের সামনের অংশে আগুন জ্বলছে।
২৪ সেকেন্ডের ওই ভিডিওতে নারী ও পুরুষের চিৎকারের শব্দ শোনা যায়।বাড়িতে অবস্থান করা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, ভোররাতে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী অজ্ঞাতনামা ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।