ময়মনসিংহের দত্তের বাজারে বিক্রি হচ্ছে মাটির তৈজসপত্র। বংশপরম্পরায় এগুলো তৈরি করেন স্থানীয় কুমাররা
৪০০ বছরের পুরোনো দত্তের বাজারে এখন পাইকারি ব্যবসায়ী হাতে গোনা, বেশির ভাগ ব্যবসায়ী নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করেন।পুরোনো ব্রহ্মপুত্র নদের ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা ৪০০ বছরের এক সোনালি ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী একটি গ্রামীণ বাজার। ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানার দক্ষিণ প্রান্তে এবং কিশোরগঞ্জ জেলার সীমানা ঘেঁষে অবস্থিত প্রাচীন নৌবাণিজ্য কেন্দ্র ‘দত্তের বাজার’।
উন্নয়নের ধারায় এ বাজারের যোগাযোগব্যবস্থায় এসেছে পরিবর্তন। প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাজারটির সঙ্গে নানা দিক থেকে সড়কপথে এখন সংযোগ স্থাপিত হয়েছে। নদীমাতৃক বাংলার শিকড়-ছোঁয়া হাটটি ক্রমেই এই জনপদের বাণিজ্য, যোগাযোগ ও সামাজিক ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে উঠেছে।ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে গড়ে ওঠা দত্তের বাজারে আবহমান বাংলার চিরাচরিত ঐতিহ্যের দেখা মেলে।
গভীরভাবে দেখলে হাটটি যে কাউকে ফিরিয়ে নিয়ে যায় অতীত স্মৃতির মন্থনে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।