advertisement
advertisement

‘রাইজ অ্যাবোভ অল’ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, চলছে নিবন্ধন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
‘রাইজ অ্যাবোভ অল’ অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, চলছে নিবন্ধন

advertisement

‘রাইজ অ্যাবোভ অল’-এর দশম আয়োজন ২৭ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।বরাবরের মতো আয়োজক ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি, সহযোগিতায় ফিট এলিগেন্স। এ ছাড়া এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা।

অনুষ্ঠানটির টাইটেল স্পনসর মাস্টারকার্ড, পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।দিনজুড়ে মঞ্চে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরবেন বিভিন্ন খাতের পরিচিত করপোরেট ব্যক্তিত্ব ও নেতৃস্থানীয় ব্যক্তিরা।

তাঁদের মধ্যে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের এমডি আমের আলী হোসাইন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, এক্‌মি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।প্রথমবারের মতো রাইজ অ্যাবোভ অলের মঞ্চে বক্তব্য দেবেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ও...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর