সের্জিও বারবোসা
ছয় ডলার। ছয় নম্বর জার্সি। ছয় মহাদেশ।সংখ্যাগুলোর মিল দেখে মনে হতে পারে, কেউ বুঝি ছক কষে সাজিয়েছে। আসলে সাজিয়েছেন সের্জিও বারবোসা, তবে ছক কষে নয়। সাজিয়েছেন সস্তা ফ্লাইটের টিকিট আর হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ দিয়ে। সেই গ্রুপের তিন শ সদস্য প্রত্যেকে মাসে তাঁকে ছয় ডলার করে দেন, আর বিনিময়ে ঠিক করে দেন বারবোসা কোন ক্লাবে খেলবেন, জার্সিতে কত নম্বর থাকবে।এবার তাঁরা ঠিক করেছিলেন ছয়।
কারণ ছয় নম্বর কনফেডারেশন ওশেনিয়ায় খেলা বাকি ছিল তাঁর।সেই ছয় নম্বর কনফেডারেশনে খেলতে গত ২১ সেপ্টেম্বর ব্রাজিল থেকে তাহিতিতে যান বারবোসা। এরপর ক্লাব খোঁজার দৌড়ঝাঁপ, ফিফার কাছে লিগের বৈধতা যাচাই, চুক্তির শেষ দিনের নাটক, এমনকি সাইক্লোনে আটকে পড়ে দেশে ফেরার টিকিটের দাম বেড়ে যাওয়ার মতো রোমাঞ্চকর সব অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। রোমাঞ্চকর অবশ্য তার আগের গল্পও।
মাসে ২০০ ডলারের ফুটবলারছোটবেলায় ব্রাজিলের অন্যতম বড় ক্লাব ফ্লামেঙ্গোর বয়সভিত্তিক দলে খেলতেন বারবোসা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।