advertisement
advertisement

মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে

advertisement

মানুষ পৃথিবীতে আসে, আবার একদিন সব ছেড়ে চলে যায়। সময় গড়ালে পেছনে পড়ে থাকে তার সম্পদ, পদমর্যাদা আর জাগতিক সব অর্জন।কিন্তু কিছু মানুষের নাম মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। কারও কথা মনে পড়ে তাঁর সততার জন্য, কারও কথা তাঁর সুন্দর ব্যবহারের জন্য।ক্ষমতা কিংবা বাহ্যিক আভিজাত্য একসময় ম্লান হয়ে যায়, কিন্তু উত্তম চরিত্র ও নৈতিকতার স্মৃতি সহজে মুছে যায় না।মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক মর্যাদার আসল ভিত্তি হলো তার নৈতিকতা।

দৈনন্দিন চালচলন, কথাবার্তা, লেনদেন আর মানুষের সঙ্গে আচরণে যখন সততা ও সৌজন্যের ছাপ থাকে, তখনই একজন মানুষ প্রকৃত অর্থে নৈতিক হয়ে ওঠেন।এমন মানুষ শুধু নিজের কল্যাণ নিয়ে ভাবেন না; অন্যের অধিকার, সম্মান ও নিরাপত্তার প্রতিও সমান যত্নশীল থাকেন।ইসলামে ইমানের পূর্ণতা ও সৌন্দর্যের সঙ্গে উত্তম চরিত্রের গভীর সম্পর্ক রয়েছে।

ইবাদত-বন্দেগির পাশাপাশি সততা, বিনয়, ক্ষমাশীলতা ও শিষ্টাচার ছাড়া ইমানের প্রকৃত রূপ ফুটে ওঠে না।এ কারণেই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুল মুহাম্মদকে সর্বোত্তম চরিত্রের আদর্শ করে পাঠিয়েছেন।পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত।’ (সুরা কলম, আয়াত: ৪)আরেক আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব, আয়াত: ২১)১. উত্তম চরিত্র: ইবাদতের সমান মর্যাদাসুন্দর চরিত্র শুধু সামাজিক শিষ্টাচার নয়, ইসলামে এটি অত্যন্ত...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর