গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিরাপত্তাশঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের (বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও পরিচালনা পর্ষদ) সচিব মোরাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন উপাচার্য সোহেল হাসান।গোপালগঞ্জের পথে বাস বন্ধ, বৃষ্টি মাথায় বাস টার্মিনালে গিয়ে যাত্রীদের দুর্ভোগএতে বলা হয়, ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।