advertisement
advertisement

ক্ষতিপূরণ আদায়ে ও রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
ক্ষতিপূরণ আদায়ে ও রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ

আইসিজের রায় ও রোহিঙ্গাদের নিয়ে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে

advertisement

রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়া মামলার বাদী হিসেবে রায় অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে।

সে ক্ষেত্রে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ সব অংশীদারের সঙ্গে জোরালোভাবে কাজ করবে।আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ মন্তব্য করেন।আইসিজের রায় অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘প্রক্রিয়া অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে আমরা জোরালো পদক্ষেপ নেব। তখন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনকে নিয়ে কাজ করব।

এখানে অনেকগুলো সংস্থাকে যুক্ত করার প্রক্রিয়া লাগবে।’রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের প্রত্যাবাসন যেন নিরাপদ হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর