advertisement
advertisement

৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’ হাতে ওয়াসিম আকরাম।

advertisement

আম্পায়ারের পকেটে কী থাকে? একটা কয়েন, হয়তো একটা রুমাল। কখনো ক্যাপ। কিন্তু ওয়াসিম আকরামের সময় আম্পায়ারদের পকেটে মাঝেমধ্যে জায়গা করে নিত কয়েকটা মিষ্টি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বাঁহাতি পেসার বোলিং মার্কে যাওয়ার আগে আম্পায়ারের হাতে মিষ্টি দিয়ে যাচ্ছেন, দৃশ্যটা একটু অদ্ভুতই। কেন দিতেন? কারণটা জানলে হাসি মিলিয়ে যাবে।যে মানুষটা বল হাতে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন, তিনি নিজেই তখন লড়ছিলেন এক অদৃশ্য শত্রুর সঙ্গে।

নিজের শরীরের সঙ্গে। রক্তে শর্করার ওঠানামার সঙ্গে। আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’-এ ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আম্পায়ারদের কাছে কয়েকটা মিষ্টি রেখে দিলে মাঝেমধ্যে কাজে দিত, যদি হঠাৎ আমার রক্তে শর্করা কমে যায়।’একটু পেছনে ফেরা যাক। ১৯৯৭ সাল। আগের বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কা তখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। শারজায় আকাই সিঙ্গার চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিমকে দেখাচ্ছিল নিজের ছায়া।

ক্ষুধা লাগছে প্রবল, অথচ ওজন কমছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর