advertisement
advertisement

তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট

advertisement

দুবাইয়ে এবার ট্রানজিট খুবই অল্প সময়ের। তা–ও আবার সজলের কানেকটিং ফ্লাইটের গেটটা পড়েছে অনেক দূরে। ট্রেনে করে যেতে হবে দেখাচ্ছে। তাই প্লেন থেকে নেমে প্রায় ছুটতে হলো সজলকে। ভাগ্যিস, পিঠে শুধু হ্যাভারস্যাক, সজলের হাতে কোনো কেবিন লাগেজ নেই। আসলে নেওয়ার মতো তেমন কিছু ছিলও না। চার দিনের জন্য যাচ্ছে আফ্রিকার একটি দেশে, অফিসের একটা মিটিংয়ে। সামান্য কিছু জামাকাপড় আর জরুরি জিনিসপত্র ছোট একটা লাগেজে দিয়ে চেকইনে দিয়ে দিয়েছে।

হ্যাভারস্যাকে ল্যাপটপ আর অফিসের কাগজপত্র। দুবাই এয়ারপোর্টটা বিশাল। এক অংশ থেকে আরেক অংশে যেতে প্রায়ই ট্রেন লাগে। মাথার ওপর সাইন দেখে দেখে ছুটছিল সজল। শত শত মানুষ, বিচিত্র তাদের চেহারা ও পোশাক। এয়ারপোর্টে বসে নানান দেশের নানান রকম মানুষ দেখা তার শখ। কিন্তু এখন মানুষ দেখার সময় নেই। মাত্র ৪০ মিনিটের ট্রানজিট। দৌড়ে গিয়েও মনে হয় ধরতে পারবে না। কোনোমতে ট্রেনে উঠে একটা নিশ্বাস ফেলল সজল।

সেলফোন খুলে ঘড়ি দেখল, লোকেশন অনুযায়ী ঘড়ি নিজে নিজে সময় পরিবর্তন করে নিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর