advertisement
advertisement

বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১:৫৫ অপরাহ্ণ
বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার

মুমিনুলকে আউটের পর রাবাদা

advertisement

পেসারদের একটা স্বভাব আছে। ব্যাটসম্যান চোখে চোখ রেখে শট খেলবেন, বুক ফুলিয়ে সামনে দিয়ে ঘুরে বেড়াবেন, তা কি আর হতে দেওয়া যায়! বিশেষ করে সেই পেসার যদি হন কাগিসো রাবাদা, তাহলে তো কথাই নেই। তাঁর দর্শন একটাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও! জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেটাই করে দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮ উইকেট। প্রথম ইনিংসে ৫টি, দ্বিতীয় ইনিংসে ৩টি।

দুই দলের বোলারদের মধ্যে এই টেস্টে তাঁর চেয়ে বেশি উইকেট কেউ পাননি।তবে রাবাদার বোলিংয়ের পুরো সৌন্দর্য বুঝতে শুধু উইকেটের হিসাব দেখলে হবে না। প্রতিপক্ষের ব্যাটসম্যানের সঙ্গে তাঁর চোখে চোখ রেখে লড়াই, পাল্টা আক্রমণ আর আগ্রাসনও দেখতে হবে। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলার পথে সেটাই করেছিলেন তাওহিদ হৃদয়। রাবাদার বলেও নির্ভয়ে শট খেলেছেন। বল ছেড়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে।

সেই হৃদয়ই দ্বিতীয় ইনিংসে দেখলেন অন্য এক রাবাদাকে।মুমিনুলকে আউটের পর রাবাদাতবে রাবাদার ভেতরের আগুনটা এবার জ্বালিয়ে দিয়েছিলেন তাঁরই সতীর্থ পেসার ডেন প্যাটারসন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর