ছবিটি এআই দিয়ে আঁকা
বিজ্ঞানের অনেক প্রশ্নের উত্তর খুঁজতে বছরের পর বছর পরীক্ষা-নিরীক্ষা করতে হয়; কিন্তু এখন কিছু জটিল গবেষণার ক্ষেত্রে এআই বিজ্ঞানীদের নতুন সম্ভাবনার সন্ধান দিচ্ছে।এর একটি উদাহরণ প্রোটিনের গঠন নির্ণয়। প্রোটিন কীভাবে ভাঁজ হয়ে নির্দিষ্ট আকৃতি তৈরি করে, তা বোঝা জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজ।
এআই বিপুল পরিমাণ জৈবিক তথ্য বিশ্লেষণ করে প্রোটিনের সম্ভাব্য গঠন অনুমান করতে পারে।গুগল ডিপমাইন্ডের আলফাফোল্ড এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রযুক্তিটি ২০ কোটির বেশি প্রোটিনের গঠন অনুমান করেছে। এই গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কারও দেওয়া হয়।আরমান (ছদ্মনাম), একজন তরুণ গবেষক।
তিনি এআইয়ের সাহায্যে একটি প্রোটিনের সম্ভাব্য গঠন সম্পর্কে ধারণা পেলেন; কিন্তু সেই অনুমান সত্য কি না, তা পরীক্ষাগারে যাচাই করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।