advertisement
advertisement

থানায় পটকা ছুড়তে দুই তরুণকে দেওয়া হয় এক হাজার টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
থানায় পটকা ছুড়তে দুই তরুণকে দেওয়া হয় এক হাজার টাকা

থানা লক্ষ্য করে পটকা নিক্ষেপ করে গ্রেপ্তার দুই তরুণ। গতকাল লক্ষ্মীপুরের রায়পুর থানায়

advertisement

লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে পটকা ফাটানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই দুই তরুণ এক হাজার টাকার বিনিময়ে থানায় ফটকা ছোড়েন। তাঁদের টাকা ও নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। পটকা ফাটানোর ঘটনায় মামলার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই দুই তরুণকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার দুই তরুণ হলেন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২২) ও চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব আহমেদ (২৩)।পুলিশ জানায়, আতঙ্ক ছড়ানোর জন্য সৌদি আরবে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগের মো. শাকিল নামের স্থানীয় এক নেতা দুই তরুণকে এক হাজার টাকা দেন। ওই টাকায় তাঁরা পটকা কিনে থানা লক্ষ্য করে বিস্ফোরণ ঘটান।

পরে পালানোর চেষ্টা করলে অদূরে থাকা ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের হাতে আটক হন।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঞা বলেন, সৌদি আরবে অবস্থানরত রায়পুর পৌরসভা ছাত্রলীগের নেতা মো. শাকিলের নির্দেশনা এবং এক হাজার টাকার বিনিময়ে লাবিব ও জাহিদ পটকা ফাটিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর