সীমান্ত এলাকায় বিজিবির টহল। আজ শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত এলাকায়
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা সফল হয়নি।
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা শূন্যরেখায় অবস্থানের পর আজ শুক্রবার সকালে ওই চারজনকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।রংমহল বিজিবি ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ফটক খুলে চারজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং ওই চারজনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।