জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশকনিধন কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মশকনিধন কর্মসূচি পালন করেছে জাককানইবি বন্ধুসভা। ১৮ নভেম্বর ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা রিয়াজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান তারিফুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, শিক্ষক ও বন্ধুসভার সদস্যরা।কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মশকনিধন স্প্রে করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়।উপাচার্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
কারণ, ডেঙ্গু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।