সুফিয়া কামালের (২০শে জুন ১৯১১—২০শে নভেম্বর ১৯৯৯) ছবি অবলম্বনে
১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামালের মৃত্যুর পর ২৬ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয় 'তাঁর হাসিভরা মুখ: অন্তরজুড়ে সমুজ্জ্বল থাকবে' শিরোনামে মালেকা বেগমের এ নিবন্ধ। এত দিন শুধু ছাপা কাগজের পাতায় সীমাবদ্ধ থাকা লেখাটি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে আজ অনলাইন পাঠকদের জন্য তুলে ধরা হলো।খালাম্মা নেই, কবি সুফিয়া কামাল আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন—খবরটা যখন পেলাম, সকাল তখন সাড়ে ৯টা।
খবরটা শুনে, মাথায় নিয়ে, বুঝতে-বুঝতে চোখে অন্ধকার ঘনিয়ে এল। জাতির বিবেক, দেশের সমাজের বটবৃক্ষ আমাদের সকলের মাথার ওপর থেকে সরে গেলেন। তাঁকে হারিয়ে আজ আমরা সকলেই বুঝতে পারব তিনি আমাদের কতটা ভরসাস্থল ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ব্যক্তিত্ব ছিলেন।কয়েক দিন ধরেই অসুস্থ খালাম্মার খবর জানতে তাঁর বাড়িতে তাঁর পাশে গিয়ে বসেছি। খুব অল্প সময়ই বসতে পেরেছি। এখন দুঃখ পাচ্ছি আরো সময় বেশি নিয়ে থাকিনি বলে।
শ্বাসকষ্ট, সারা শরীরে ব্যথা, খেতে অরুচি-কষ্ট, কথা বলতে কষ্ট—এসব সত্ত্বেও হাত দিয়ে জড়িয়ে কাছে নিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।