advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের তথ্য চুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের তথ্য চুরি

সাইবার হামলার প্রতীকী ছবি

advertisement

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়ে দেশটির সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের গ্রাহকদের পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘এনজিরোএন’ নামের একদল সাইবার অপরাধী। গতকাল বৃহস্পতিবার জেপি মরগান চেজের কর্মকর্তারা জানান, গ্রাহকের নাম ও ই–মেইল ঠিকানা এই সাইবার হামলায় চুরি হয়ে থাকতে পারে। ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ডও একই হামলার শিকার হয়েছে।

একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এমনকি রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের তথ্যও রয়েছে।সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোকরাডার জানিয়েছে, এনজিরোএন নামের একদল সাইবার অপরাধী ডার্ক ওয়েবে এই হামলার দায় স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ১৬ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে চেজ, ভিসা এবং মাস্টারকার্ডের ওপর এই হামলা চালানো হয়েছিল।

একই দিনে জেপি মরগান চেজ এবং অন্যান্য বড় ব্যাংকগুলো একটি বিশাল সিস্টেম বিভ্রাটের শিকার হয়েছিল।জেপি মরগান চেজের তথ্য অনুযায়ী, এই সাইবার হামলার লক্ষ্য ছিল তৃতীয় পক্ষের বিক্রেতা প্রতিষ্ঠান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর