জনবিচ্ছিন্ন আদিবাসী আওয়া জনগোষ্ঠীর কয়েকজন সদস্য। ব্রাজিলের মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী এলাকায়, ১৭ নভেম্বর ২০২৬
ব্রাজিলের আমাজন বনের দুর্গম এলাকা থেকে বেরিয়ে আসা একটি আদিবাসী জনগোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশ করা হয়েছে। আদিবাসী অধিকারকর্মীরা বলছেন, এসব ছবি কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের কারণে জনগোষ্ঠীটি যে হুমকিতে রয়েছে, তা সামনে এনেছে।যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ছবিগুলো প্রকাশ করেছে।
সংগঠনটি জানায়, আগের দিন ব্রাজিলের উত্তর–পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে একটি সরকারি দলের সামনে আসেন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্য। তাঁরা সাধারণত বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন।
তাঁরা খাবার চেয়েছেন।সংগঠনটি ঘটনাটিকে ‘ঐতিহাসিক সাক্ষাৎ’ বলে বর্ণনা করেছে।সারভাইভাল ইন্টারন্যাশনালের সংজ্ঞা অনুযায়ী, ‘যোগাযোগবিচ্ছিন্ন’ জনগোষ্ঠী বলতে এমন আদিবাসীদের বোঝায়, যাঁরা বাইরের জগৎ সম্পর্কে জানলেও বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।