advertisement
advertisement

‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা, সেটাও নিয়মিত পাই না’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
‘সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা, সেটাও নিয়মিত পাই না’

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)

advertisement

‘চতুর্থবারের মতো স্ট্রোক করেছি। স্ত্রীর সাহায্য ছাড়া চলতে পারি না। নিয়মিত ওষুধের পেছনে অনেক টাকা ব্যয় হয়। সম্বল বলতে শুধু পেনশনের টাকাটা। তবে সেই টাকাও নিয়মিত পাই না। তিন মাস, চার মাস পরপর টাকা পাই। খুব কষ্টে আছি।’কথাগুলো বলছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক সিনিয়র টেলিফোন অপারেটর আবদুল মতিন। ২০০৯ সালে এই পদ থেকে অবসরে যান তিনি।

তবে চাকরিতে যখন ঢুকেছিলেন, তখন প্রতিষ্ঠানটির নাম ছিল বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)।বিটিসিএলের অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী খসরু আহমেদমাসে শুধু ওষুধ খরচই লাগে ৪ থেকে ৫ হাজার টাকা। সংসার চালানোর জন্য পুরোপুরি পেনশনের টাকার ওপর নির্ভর করি। সেটাও পাই অনিয়মিত।

আমাদের দুরবস্থা দেখার মানুষ নেই।প্রতিষ্ঠানটির রূপান্তর ও পরবর্তী প্রশাসনিক জটিলতায় প্রায় পাঁচ হাজার সাবেক কর্মকর্তা-কর্মচারী পেনশন নিয়ে সমস্যায় পড়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর