advertisement
advertisement

আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন: শাহে আলম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন: শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে গাছের চাড়া ও পানি পানের মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বগুড়ার মোকামতলা উপজেলা সদরের মোকামতলা হাইস্কুল মাঠে

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত কয়েক দিনে প্রমাণ হয়েছে দলটি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন। বগুড়ার মোকামতলা উপজেলা সদরের মোকামতলা হাইস্কুল মাঠে শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন শাহে আলম।

অনুষ্ঠানে উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে একটি করে নিমগাছের চারা ও পানি পানের মগ বিতরণ করেন।আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। এই রাজনৈতিক দলটা একটি সন্ত্রাসী রাজনৈতিক দল আমরা বলতাম। আগুন নিয়ে খেলে রাজনৈতিক দল আমরা বলতাম।

গত কয়েক দিনে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ রাজনৈতিক দল তারা যে আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন, এটা তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে।’গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকার এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে না বলে দাবি করেন শাহে আলম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর