advertisement
advertisement

সোনিয়ার ইতালির পৈতৃক বাড়িকে জাদুঘর বানাবেন শিখ ব্যবসায়ী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
সোনিয়ার ইতালির পৈতৃক বাড়িকে জাদুঘর বানাবেন শিখ ব্যবসায়ী

সোনিয়া গান্ধী

advertisement

ইতালিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পৈতৃক বাড়িটি সংগ্রহশালায় রূপান্তরিত হতে চলেছে। ২০২০ সালে বাড়িটি কিনেছেন ইতালিপ্রবাসী ভারতীয় শিখ ব্যবসায়ী সুখদেব সিং কাঙ্গ। ছয় কামরার বাড়িটি তিনি একই অবস্থায় রেখে দিয়েছেন। শুধু বাড়ির গায়ে ভারতের জাতীয় পতাকার রং লাগিয়ে তাতে লিখেছেন, ‘ইন্ডিয়া হাউস, সোনিয়া গান্ধীর জন্মস্থান, ৯ ডিসেম্বর ১৯৪৬’।বাড়িটিকে ওই শিখ ব্যবসায়ী কীভাবে ব্যবহার করবেন, তা–ও জানিয়েছেন।

সম্প্রতি ভারতের পাঞ্জাব রাজ্যের ঐতিহাসিক শহর অমৃতসরে এসেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সেখানেই তিনি বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছিলেন হেরিটেজ হোটেল করতে। কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন, ওটা গুরুদুয়ারা করা হোক। কিন্তু আমরা ঠিক করেছি, ওখানে সোনিয়া পরিবারের জাদুঘর করব।

দেশ থেকে যাঁরা ইতালি আসবেন, তাঁদের কেউ কেউ ভেনেটো অঞ্চলের লুসিয়ানা গ্রামে গেলে এই বাড়িতে সোনিয়ার মেয়েবেলা কেমন কেটেছিল, তা জানতে পারবেন।’সুখদেব সিং বলেছেন, বাড়িটি যেভাবে কিনেছিলেন, সেভাবেই রেখে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর