advertisement
advertisement

নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল ঢেলে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, পেট্রল ঢেলে আগুন

ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়। আজ বিকেলে

advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে চৌমুহনী কাছারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা পৌনে তিনটার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তাঁরা।

মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন নেতা–কর্মীরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর