কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বিস্ফোরণে আহতদের মধ্যে একজন রেললাইনের ওপর বসে আছেন
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় একটি ভাঙারির দোকানে ককটেলের বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। ভাঙারির মালামাল ভর্তি বস্তা দোকানের সামনে নামানোর পরপরই বিস্ফোরণ ঘটে। এতে দোকানমালিক ও মালামাল নিয়ে আসা ব্যক্তি আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আজ শুক্রবার বেলা ২টা ৪০ মিনিটে রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন পৌরসভার পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে দোকানমালিক রুহুল আমিন ও কোর্টপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে সুমন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন বিভিন্ন এলাকায় পথে পড়ে থাকা জিনিসপত্র সংগ্রহ করে বেড়ান। আজ দুপুরে শহরের কাস্টমস মোড় এলাকা থেকে বস্তাভর্তি মালামাল রিকশায় করে মজমপুরে রুহুল আমিনের দোকানে নিয়ে যান। দোকানের সামনে ভাঙারির বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ সময় রুহুল আমিন ও সুমন দুজনই আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।