advertisement
advertisement

হ্যাকিং: কখন ইসলামে বৈধ, কখন নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
হ্যাকিং: কখন ইসলামে বৈধ, কখন নয়

advertisement

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই যুগে মানুষের ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব, ব্যবসায়িক গোপনীয়তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা—সবকিছুই ডিজিটাল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল।এই ডিজিটাল জগতে বিনা অনুমতিতে কারও ডিভাইস, অ্যাকাউন্ট বা সার্ভারে প্রবেশ করাকেই ‘হ্যাকিং’ বলা হয়।উদ্দেশ্য ও ব্যবহারের ওপর ভিত্তি করে আধুনিক সাইবার জগতে হ্যাকিং মূলত দুই ধরনের হয়ে থাকে—একটি হলো ক্ষতিকর বা অসৎ উদ্দেশ্যে হ্যাকিং (ব্ল্যাক হ্যাট হ্যাকিং), আর অন্যটি হলো নিরাপত্তার ত্রুটি খুঁজে বের করে সিস্টেমকে সুরক্ষিত করার উদ্দেশ্যে বৈধ হ্যাকিং (এথিক্যাল বা হোয়াইট হ্যাট হ্যাকিং)।কারও মুঠোফোন, কম্পিউটার বা আইডি তার ব্যক্তিগত ঘরের মতোই সংরক্ষিত।

অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা মানে অন্যের ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়া।অসৎ উদ্দেশ্যে হ্যাকিং কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের অনুমতি ছাড়া তাদের ডিজিটাল সিস্টেম, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ই-মেইল বা ব্যাংক হিসাবে অনুপ্রবেশ করা, তথ্য চুরি করা, ব্ল্যাকমেল করা কিংবা সিস্টেম অচল করে দেওয়া, যাকে বলে সাইবার আক্রমণ, তা ইসলামে সম্পূর্ণ হারাম এবং মহাপাপ।এর পেছনে কোরআন ও হাদিসের একাধিক সুস্পষ্ট দলিল রয়েছে:গোপনীয়তা লঙ্ঘন: হ্যাকিংয়ের মাধ্যমে মূলত অন্যের ব্যক্তিগত তথ্য ও গোপন বিষয়ে উঁকি দেওয়া হয়।পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো... এবং তোম...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর